যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়ন সুযোগ সৃষ্টির জন্য আয়োজিত অনুষ্ঠান
হয়ে ঊঠে দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
চাকুরীর পিছনে ছুটে সময় ব্যয় না করে আসুন ইন্টারনেটে ফ্রিল্যান্সার হয়ে নিজের পায়ে দাড়ানোর চেষ্ঠা করি। নিজের স্বপ্ন গড়ি। দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের মিলন মেলায় এসব কথা বলেন সফল ফ্রিল্যান্সাররা।
উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য এই আয়োজন করেন বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ)। দেশের প্রায় চারশতাধিক ফ্রিল্যান্সার মিলিত হলে হয়ে উঠে মিলনমেলায়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপি এই মিলনমেলা আয়োজন করে বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ)।
অনুষ্ঠানে জিডিএফএ'র সভাপতি মোঃ রুস্তম আলী বলেন, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য এই মেলার আয়োজন করা হয়। ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তঁাদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, এআই ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সৃষ্টির পাশাপাশি এই প্রযুক্তিকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এই মিলনমেলা উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ ও বৈধ ব্যাংকিং চ্যানেলে উপার্জিত অর্থ দেশে আনার বিষয়ে আলোচনা করেন। দিনব্যাপী অনুষ্ঠিত মিলন মেলায় ছিল নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের গল্প, গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়। শেষে মেলায় অংশগ্রহণকারিদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
মেলায় এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির সিইও সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া স্থানীয় আয়োজকদের মধ্যে মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন, রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।
২৪ জুলাইর আন্দোলন কে ধারণ করে,বাংলাদেশকে যেন একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় আনতে পারেন তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন