দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজের সামনে ব্যাটারি চালিত চার্জার মোটরসাইকেলের নতুন শোরুম নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকস-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে শোরুমটির উদ্বোধন করা হয়। শোরুমটির প্রোপ্রাইটর নুসরাত জাহান শান্ত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্ড ট্রেড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
পরিচালনায় মো: আশিকুর রহমানের এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল ইসলাম মাস্টার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ব্যাটারিচালিত মোটরসাইকেল মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্বালানি খরচ কম হওয়ায় এবং পরিবেশের ওপর তুলনামূলক কম প্রভাব পড়ায় এসব যানবাহনের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। নতুন এই শোরুমের মাধ্যমে বীরগঞ্জ ও আশপাশের এলাকার ক্রেতারা সহজেই বিভিন্ন মডেলের ব্যাটারিচালিত চার্জার মোটরসাইকেল দেখতে ও কিনতে পারবেন।
দোয়া শেষে অতিথিরা ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা শোরুমের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন