দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়নে উত্তরবঙ্গের শত বছরের ঐতিহ্য বহনকারী ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালীর মেলা আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
প্রতি বছরের ন্যায় এবারও এই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দেশের বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু, মহিষ ও ঘোড়া নিয়ে এই মেলায় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উপস্থিত হবেন।
ঐতিহাসিক এই মেলা শুধু কেনাবেচার স্থানই নয়, এটি উত্তরবঙ্গের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ও ব্যবসায়ী এই মেলায় অংশগ্রহণ করেন।
এবারও ব্যাপক আয়োজন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালীর মেলা। গরু, মহিষ ও ঘোড়ার বড় ধরনের কেনাবেচাকে কেন্দ্র করে জমে উঠবে পুরো মেলা প্রাঙ্গণ।
আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক মেলাকে ঘিরে এখন চলছে নানা প্রস্তুতি। শত বছরের ঐতিহ্য ধরে রেখে এবারও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন