হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন অর্ক -এর আয়োজনে গান তরঙ্গ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান। এছাড়া অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা হাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন অর্ক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, উন্মুক্ত চত্ত্বরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।
ভিসি মহোদয় বলেন, লেখাপড়ার পাশাপাশি, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছা সেবামূলক কার্যক্রমে তোমরা জড়িত থাকবে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর থাকবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিঁনি অর্ক-এর আজকের এই সাংস্কৃতিক আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন