দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেউলি আরাজি লস্করা খুনিয়া বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর ২০২৬) স্থানীয়দের আয়োজনে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সহিম উদ্দীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার এবং ১নং শিবরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আবু বক্কর সিদ্দিক বাহার।
এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের সামাজিক যাত্রাপালার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনটি ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন