বাংলাদেশের ঐতিহ্য ও টেরাকোটা শিল্পের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন বলেছেন, এই সৌহাদ্যপূর্ণ সফরের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব-পারস্পারিক সহযোগিতা সংস্কৃতি ও জনসম্পৃক্ততার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। প্রত্নতাত্ত্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে আগামীতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
১সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেট সার্বিক আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করতে এলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি মিসেস ডিনেন ডাত্ত, প্রোটকল অফিসার ক্লারিয়ান।
এ সময় দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম, রাজদেবোত্ত এস্টেট এর ট্রাস্টি ও দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, প্রত্নতাত্ত্বিক বিভাগের রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ ও কান্তনগর প্রত্নতত্ব কর্মকর্তা সিহাব হোসেন। সম্মানিত অতিথি মার্কিন রাষ্ট্রদূত মিঃ ক্রিস্টেনসেন কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এর মাধ্যমে সম্মাননা জানানোর পর মন্দির প্রাঙ্গণে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ট্রাস্টি ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং এজন্টে রনজিৎ কুমার সিংহর নেতৃত্বে কমিটির অন্যতম সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং, বিমল চন্দ্র দাস ফুলেল তোরা, উত্তরীও, ক্রেস্ট, লোক সংস্কৃতি খচিত ব্যাগ প্রদান করেন।
পরিদর্শনের সময় তিনি মন্দিরটির অসাধারণ স্থাপত্যশৈলী ও দেয়ালজুড়ে থাকা বিখ্যাত পোড়ামাটির ফলক (টেরাকোটা) ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত মন্দিরের স্থানীয় সেবায়েত, প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। তিনি কান্তজীর মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পৌরাণিক উপাখ্যান এবং তৎকালীন লোকজীবনের দৃশ্য ফুটিয়ে তোলার কারুকাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
মঙ্গলবার সকালে মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন।পরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন টেরাকোটাশিল্প সমৃদ্ধ কান্তনগর মন্দির ঘুরে দেখেন এবং এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এর পর তিনি নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে তার অনুভূতি ব্যক্ত করে লিপিবদ্ধ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন