দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন ২০২৬ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষাবোর্ড ভবনের নীচ তলায় শপথগ্রহণ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস আহমেদ।
এ সময় তিনি বলেন, শিক্ষা বোর্ডের সেবারমান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সকল কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ মওদুদ-উল-করিম বাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব নুর মো. আব্দুর রাজ্জাক, পরিক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইট, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী), সেকশন অফিসার মোতাহার হোসেন, উচ্চমান সহকারী সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, নিম্নমান সহকারী গোলাম রব্বানীসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি ইউনিয়নের ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রতিনিধিরা হলেন-সভাপতি সৈয়দ মওদুদ-উল+করিম বাবু,
সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইট, সহ-সাধারণ সম্পাদক আবু জাহিদ মো. সায়েম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম আলী ও ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন