হাসিনুর রহমান সোহাগকে আহবায়ক ও একরামুল হক আবিরকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টি-এমসিপি দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম স্বাক্ষরিত একপত্রে তথ্য জানানো হয়।
এনসিপি দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি নিম্নরপ-আহবায়ক হাসানুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিক, ফয়সাল রাব্বি মিনার, সদস্য সচিব
একরামুল হক আবির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা এম এ তাফসির হাসান, যুগ্ম সদস্যসচিব রুবেল ইসলাম, ফয়সাল মোস্তাক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল মান্নান, ডা. মো. ফাতাহুন নবী খান ও খাদিমুল ইসলাম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন