বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারন সম্পাদক, পঞ্চগড় ২ আসনের সাবেক এমপি কমরেড মোহাম্মদ ফরহাদ এঁর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ায় কমরেড মোহাম্মদ ফরহাদ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমরেড ফরহাদের সহধর্মিণী রাশেদা খানম রীনা সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আমরা ৭১ এর সভাপতি, মুক্তি যুদ্ধ বিষয়ক গবেষক, লেখক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং যুব ইউনিয়নের সভাপতি মাহাবুব জামান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো.আশরাফুল আলম, হাংগার ফ্রী ওয়ার্ডের কান্ট্রি ডাইরেক্টর আতাউর রহমান মিল্টন, পরিবারের সদস্য আঞ্জমান আকতার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাবেক জেলা সভাপতি চামেলী আকতার সহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড মোহাম্মদ ফরহাদ এঁর আত্মীয়-স্বজন, জেলা ও উপজেলা শাখার কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবেশী ও স্থানীয় মানুষজন।
কমরেড ফরহাদ এঁর সহধর্মিণী ও অনুষ্ঠানের সভাপতির রীনা ফরহাদ বলেন, কমরেড ফরহাদ যে রাজনৈতিক আদর্শ নিয়ে কাজ করেছেন তা লালন ও ধারন করলে সমাজে ধনী গরিবের ব্যবধান কমে আসবে এবং সমাজে বৈষম্য দুর হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহাবুব জামান বলেন, কমরেড মোহাম্মদ সাড়া জীবন সারারন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ফরহাদের একটি স্বপ্ন ছিল ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনা এবং একটি শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এখন তথ্য প্রযুক্তির দেশ তাই শিক্ষার্থীদের এবিষয়ে এগিয়ে আসতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন