দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম ।
সভায় সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা বাদশা। এ সময় কাহারোল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন