ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: শুখানপুকুরী ইউনিয়ন মৎস্যজীবী দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়ন মৎস্যজীবী দলের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়ন মৎস্যজীবী দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ঐক্য জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, পৌর বিএনপির সহ-সভাপতি খুরশীদ আলম উজ্জল, মৎস্যজীবী দলের জেলা সাধারণ সম্পাদক মাসুদ আলম পলাশ, আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুল ইসলাম এবং সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক রায়হান।
এছাড়াও উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও মৎস্যজীবী দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন