৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগস্ট ২০২৬) বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন খান, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আকতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমূখ।
প্রস্তুতি সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযথভাবে পালনের জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব না হলে আজ আমাদের কি অবস্থা হতো তা সবাই জানেন। তাই জুলাইকে ভুলে গেলে চলবে না। সব ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সংগঠনকে শক্তিশালি করতে দলের প্রতিটি নেতাকর্মী আরো বেশি সক্রিয় ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ৬ আগস্ট বিকেলে জুলাই স্মৃতিস্তম্ব চত্বর হতে
অনুষ্ঠিত বিজয় মিছিল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, জাসাসসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।