জামায়াতে ইসলামীর নায়েবে আমির
এটিএম আজহারুল ইসলাম বলেন, ঢাকা টু রংপুর লংমার্চ কোনো দলের নয়- এটি দেশের জনগণের লংমার্চ। তাই ঢাকা টু রংপুর লংমার্চে কোনো বাধা সৃষ্টি করবেন না। আমরা কোনো বাধা মানব না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর লংমার্চ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন ছুড়ে দেন।
তিনি বলেন, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে জুলাই সনদ বাস্তবায়ন করুন। কেননা, আপনাদের আচরণ ফ্যাসিস্ট সরকারের চরিত্রের দিকে চলে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ওপর ক্ষমতা চাপিয়ে দিয়ে বসে থাকবেন, সেই দিন শেষ হয়ে গেছে।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, দুই বছর আগের ইতিহাস খেয়াল রাখুন। বিগত ফ্যাসিস্ট সরকার ২৬৫টি আসন পেয়েছিল, শুধু তাই নয়, তারা বন্ধু দেশকে ব্যবহার করে যা খুশি তাই করেছে। কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, জনগণ বলা শুরু করেছে- আওয়ামী লীগ তো তবু এক জায়গায় (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু যে অবস্থা শুরু হয়েছে- ‘আপনারা কোথায় পালিয়ে আশ্রয় নিবেন?’ তাই বলব আপনারা কান পেতে শুনুন, জনগণ কি বলছে, একটু বুঝুন। উপলব্দি করুন। নিজের দিকে একটু তাকান এবং জনগণ কী ধরনের স্লোগান দিচ্ছে, সেগুলো শুনুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতামতকে যদি অবহেলা করেন আপনারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি জনগণের আকাঙ্খিত জুলাই সনদ বাস্তবায়নও ক্ষতিগ্রস্ত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন