জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে একাধিক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ শনিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলমের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট বদিউজ্জামাল চৌধুরী বাদল ও আঞ্জামুল হক আরজু, জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিক আদনান। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন জেলার ভূল্লীতেও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূল্লী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এবং ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন