সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্যসচিব রেজাউর রহমান রেজার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন