আগামী ১ সেপ্টেম্বর-২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট-২০২৬ শনিবার সন্ধ্যায় শহরের জেলরোডস্থ দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ আনিসুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাহবুব আহম্মেদ, সোলায়মান মোল্লা, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা শাহীন খান, জেলা তঁাতীদলের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তুতিমূলক সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐ দিন বিকেল ৩ টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
সর্বশেষে জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আহমেদ এর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন