দিনাজপুর সদর উপজেলার দশটি ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষে এবং আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর প্রতিষ্ঠা বার্ষিকী দিনাজপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনে কর্মসূচি পালন উপলক্ষে ১৮ আগস্ট-২০২৬ মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাংগঠনিক সভায় সূচনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি।
উক্ত সভায় জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি নাজমা মসির, কোতয়ালী মহিলা দলের সভাপতি সায়কা বেগম, সাধারন সম্পাদক সালমা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি জেসমিন, সাধারন সম্পাদক স্বপ্না মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা, পৌর ও সদর উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীগণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন