ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা তাঁতীদল।
শনিবার (৭ নভেম্বর) দিনাজপুর জেলা তাঁতীদলের আয়োজনে শোভাযাত্রাটি শহরের বড় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা, পৌর, কোতোয়ালি, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রায় জেলা তাঁতীদলের সভাপতি ও কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল ইসলাম। জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল করিম, সহসভাপতি মো: কাজী, মো. শ্যামসাদুল হক রিপন ও লুৎফর রহমান, সহসাধারণ সম্পাদক নাজমুল সাদাত বাবু, যুগ্ম সম্পাদক হেলাল সিদ্দিকী, রেজাউল ইসলাম বাবু ও আব্দুস সালাম পুলক, কোষাধ্যক্ষ আরমান হোসেন সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।
এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন চুন্নু ও মো. সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, সহমহিলা সম্পাদক শান্তা ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, মো. মনু ও মুন, পৌর তাঁতীদলের সভাপতি মো. হিরা আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিন্নাত খান, সহসভাপতি মো. রাজেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী। কোতোয়ালি তাঁতীদলের সভাপতি মো. বাবু, সিনিয়র সহসভাপতি মাসুদ রানা ডালিম ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ জেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন