দেশের মানুষ ভালো নেই। শুধু খাওয়া-পরা নয়, ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও মানুষ ভালো নেই বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দু-একজনের ভুলের কারণে গোটা আলেম সমাজকে দোষারোপ করা হয়। এটি ঠিক নয়।
জামায়াত আমির বলেন, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাস হয়েছে। এ আইন সংশোধনের বিষয়ে সবাইকে কথা বলতে হবে। সংশোধনের নিয়তে এ বিষয়ে সমালোচনা করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন