হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন সংসদ নেতা তথা প্রধা নমন্ত্রী।
মনোনীত দুইজন সংসদ সদস্য হলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসন-৩৬-এর সংসদ সদস্য রেজেকা সুলতানা।
চিঠিটি ৫ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন স্বাক্ষরিত উক্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে ওই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন