বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হাওয়ায় দিনাজপুর জেলা বিএনপি, বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন ও দিনাজপুর চেম্বারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও
জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক,
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখার পক্ষে পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো.
মহিদুল হাসান, হাবিপ্রবির সাদা দলের (জাতীয়তাবাদ)
পক্ষে সাদা দলের সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শরীফ মাহমুদ,
ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব হাবিপ্রবি শাখার পক্ষে হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী, জিয়া পরিষদ দিনাজপুর জেলা শাখাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন ও বিভিন্ন ব্যক্তি।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে উপলব্ধি দেশের সাংবিধানিক মর্যাদা এবং সুশাসনের বিকাশসহ জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আপনার মত একজন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষককে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস ও প্রত্যাশা করি আপনি রাষ্ট্রপতি হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সকল নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন