নীলফামারী জেলা কার্যালয়ের আলহেলাল হলরুমে শপথ পাঠ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে সদর উপজেলার মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৪৪ জন রুকন/সদস্যের গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ আয়োজিত অনুষ্ঠানে সেই ভোটের ফলাফল ঘোষণা করে নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, এ দায়িত্ব কোনো জাগতিক পদ বা ক্ষমতার নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক পবিত্র আমানত। দ্বীনের সাথে গভীর সম্পর্ক রেখে ধৈর্য, তাকওয়া ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন, সংগঠনকে মজবুত ও গতিশীল করতে রুকনদের ত্যাগ, পারস্পরিক ভালোবাসা ও দোয়াই সবচেয়ে বড় শক্তি।
সদ্য বিদায়ী উপজেলা আমীর মাওলানা সাইয়িদ আবু হানিফা শাহ' সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দীর্ঘদিন আপনাদের পাশে থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি; এ সময়ে কোনো ভুলত্রুটি বা অসাবধানতা হয়ে থাকলে মহান রাব্বুল আলামীন যেন ক্ষমা করে দেন। এবং আপনাদের যদি সাংগঠনিক কাজে কোন কষ্ট দিয়ে থাকি তবে আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েন। আগামী দিনে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ও দোয়া ব্যক্ত করেন তিনি।
এস সময় নতুন আমীর দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, আপনারা যে আস্থা ও ভালোবাসা নিয়ে আমার ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য মহান আল্লাহর সাহায্য কামনা করছি এবং সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা চাই।
এসময় নীলফামারী উপজেলা জামায়াতের মজলিসের শুরা ও ইউনিয়ন আমীর নির্বাচন হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য নির্বাচনও সম্পন্ন হয়। আমীরকে পরামর্শ ও সহযোগিতা করার লক্ষ্যে সাদা ব্যালটের মাধ্যমে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১৬ জনকে শুরা সদস্য হিসেবে নির্বাচিত করেন সদর উপজেলার রুকন/সদস্যরা। পাশাপাশি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আমীরগণের নির্বাচনও অনুষ্ঠিত হয়। পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সহকারী নির্বাচন পরিচালক অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি (নীলফামারী-২)।
সবশেষে দোয়া-মোনাজাত এবং নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন