ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
এসময় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিক, জেলা জাসাসের নেতা ইউনুস শেখ সহ যুবদলের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় যুবদলের নেতাকর্মীরা সড়কের দুই ধারের ময়লা ঝাড়ু দিয়ে বালতিতে সংগ্রহ করেন। পরে তা ময়লার ভাগাড়ে নিয়ে ফেলা হয়। পরিচ্ছন্নতা অভিযানে মশা নিধনে স্প্রে করা হয়।
এই পরিচ্ছন্নতা অভিযান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।
কর্মসূচি শেষে যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু এবং জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ের মানুষকে সচেতন করে ডেঙ্গু মোকাবেলা করতে এই উদ্যোগ। সেই সাথে শহরের প্রধান সড়ক থেকে ময়লা নেতাকর্মীরা পরিস্কার করে পঞ্চগড় বাসীকে সচেতন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন