দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মন্ডল ও মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি নেতা আবু শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি তোফায়েল আহম্মেদ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন