দিনাজপুরের বিরলে উপজেলা কাঠ ও ফার্নিচার সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার রাত ১০টার দিকে উপজেলা সংস্কৃতি সংসদ কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে মো: আশেদুর রহমান বাবুকে আহ্বায়ক এবং মো: রুবেলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন: মো: আরিফ, মোশারফ হোসেন, মো: বাদল, মো: আরিফ (২), মো: জহরুল ইসলাম, মো: সাইদুর রহমান, মো: জিয়া, মো: ভুট্টু ও মো: আলাল হোসেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: বাবুল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম মহবুর এবং ৩নং ধামইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লাইছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্যবৃন্দ।
নব গঠিত কমিটির নেতারা বিরল উপজেলার কাঠ ও ফার্নিচার ব্যবসায়ের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন