দিনাজপুরে সদর উপজেলা ২নং সুন্দরবন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ২নং সুন্দরবন ইউনিয়নের ফুলবন ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লাল মোহাম্মদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আবু বক্কর সিদ্দিক।
এ সময় গুরুত্বপূর্ণ দলের দিক নির্দেশনা অনুযায়ী বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এছাড়াও জেলা বিএনপি, কোতোয়ালি বিএনপি, ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন বিএনপির ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন ও চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দেন। চেয়ারম্যান পদ প্রার্থিতার বলেন. সাধারন মানুষের পাশে ও সুখে-দুঃখে পাশে থাকবেন, ভবিষ্যতেও দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উল্লাস আর সমর্থনে মুখরিত হয়ে উঠে মাঠ প্রাঙ্গণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন