বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস মাঠে পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্থানীয় কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এসময় মাঠের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের মাঝে ফুটবল ও ব্যাট উপহার দেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন