বিপ্লবী ছাত্র মৈত্রী, দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনাজপুর শহরের চেহেলগাজী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সংগঠনের কর্মীসভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নাজমুস্ সাকিব এবং সঞ্চালনা করেন মিঠুন কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। এছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৈয়ব ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি, কর্মসংস্থান সংকট, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। একইসঙ্গে ফুলবাড়ী কয়লাখনি, জ্বালানি খাত, বেসরকারীকরণ ও বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বক্তব্য দেন।
কর্মীসভা শেষে সর্বসম্মতিক্রমে নাজমুস্ সাকিবকে আহ্বায়ক এবং মিঠুন কুমার রায় ও জীবন রায়কে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।নবগঠিত কমিটির সদস্যরা হলেন শুভ রায়, পল্লব রায়, পবিত্র রায়, আরফিন আমিন আদিপ, পরিচয় রায়, রতন রায় ও ইসমাইল হোসেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন