দিনাজপুরের বিরল উপজেলার ১নং আজিমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম।কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশশেরুল ইসলাম। ১নং আজিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দুলাল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
আজিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই সাংগঠনিক সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন, বিরল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, এবং উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল আলম ও নবাব আলী।
এছাড়া বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মী সভায় অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন