ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি বের করা হয়। পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহারের সভাপতিত্বে র্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহিদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে পুরাতন শহিদ মিনার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস এবং উপজেলা বিএনপির সদস্য রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা)।
বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রামের ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বর্ণাঢ্য এই বিজয় র্যালিকে ঘিরে বীরগঞ্জ পৌর শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন