দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬নং নিজপাড়া ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”তিনি আরও বলেন, ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন