দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ নতুন প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাই দলের মধ্যে কোনো বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, বীরগঞ্জ-কাহারোলের মানুষের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক লাইছুর রহমান লিপু, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহিন,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা খান বাবু, সদস্য সচিব কামরুল হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক সামিউল ইসলাম সবুজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক ও মো. সাজু ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন