দিনাজপুরের বীরগঞ্জে বর্তমান সরকারের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করা ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিলটি। পরে মিছিল শেষে স্থানীয় একটি স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং আশরাফুদ্দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান মহিলা নেত্রী সহ স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন