রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আসাদুল হাবিব দুলু এমপি মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল খালেক চেয়ারম্যান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এবং সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ।
জনাব অধ্যাপক আমিনুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগ।
জনাব মোঃ শামসুজ্জামান সামু চেয়ারম্যান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও আহ্বায়ক রংপুর মহানগর বিএনপি।
জনাব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন প্রশাসক রংপুর সিটি কর্পোরেশন ও সদস্য সচিব রংপুর মহানগর বিএনপি।
সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম প্রশাসক জেলা পরিষদ রংপুর ও আহ্বায়ক রংপুর জেলা বিএনপি।
সভাটি সঞ্চালনা করেন জনাব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সদস্য সচিব ভারপ্রাপ্ত রংপুর জেলা বিএনপি।
এ সময় রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা মরহুম আনিছুর রহমান লাকুর রাজনৈতিক জীবন দলের প্রতি তাঁর অবদান এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন