জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন " সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠ ব্যবহার করে নানামূখী উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সরকার তার মেয়াদের মধ্যেই সকল অঙ্গীকার বাস্তবায়ন করবে। সরকারের মাত্র ৮ মাসে অনেক উন্নয়নমূলক কাজের পরিকল্পনাসহ কাজ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার এগিয়ে যাবে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে উপজেলার আব্দুলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বক্তব্য রাখেন।
আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারি অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন