নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ৮ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী দিনটির সূচনা করেন। এসময় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি আক্তারা চৌধরী, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার, সাধারাণ সম্পাদক ফেরদৌসী আরা, পৌর মহিলা দলেন সদস্য সামছুর নাহার টুনি সহ অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন