২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর পর্যায়ের ৭৭ জন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এর আগে সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হন। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।
এ ছাড়া রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম আমির নির্বাচিত হয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন