দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পার্বতীপুর রেলওয়ে লোকোসেড সংলগ্ন এলাকার রেলপথে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে,চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে রুনা লায়লা (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। নিহিত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের একজন শিক্ষক। তাঁর বাড়ী সৈয়দপুর শহরের বাবুপাড়ায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্হল থেকে শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন