রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ‘তারুণ্যের আলো’ অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়। কাউনিয়া ও পীরগাছা উপজেলার মোট ৫০টি বিদ্যালয়ের ৯৫০ জন শিক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অরাজনৈতিক সামাজিক সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেপা মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম।
মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের পেছনে ‘তারুণ্যের আলো’ সামাজিক সংগঠনের সভাপতি সোহেল রানা সোহান, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোকসেদুল ইসলাম মিঠুসহ সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব আব্দুল আউয়াল। সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান হাকিম ও নূরনবী মিয়া। এছাড়াও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও অনেকে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ‘তারুণ্যের আলো’ সামাজিক সংগঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন