দিনাজপুরের কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচীর আওতায় ১৩ হাজার ১০৭ জন ছাত্র-ছাত্রী এতে অন্তর্ভুক্ত হওয়ায় বিদ্যালয় গুলোতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েচলছে এ কার্যক্রম।এর ফলে খাদ্য সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়ে তুলেছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী জানান,সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ইকো স্যোশাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’রবাস্তবায়নে গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে অত্র উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়। এই কর্যক্রমের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১২১ টি প্রাথমিক বিদ্যালয়ে১৩ হাজার ১০৭ জন ছাত্র-ছাত্রীর প্রতিদিন বিদ্যালয় চলাকালীন সময় খাদ্য হিসেবে বনরুটি, ডিম, দুধ, কলা, বিস্কুট নিয়মিত পেয়ে থাকে। এই উপজেলায় ৫৩টি স্কুল মাদার প্রত্যহ ছাত্র-ছাত্রীদের মাঝেখাদ্য সরবরাহ করে আসছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচী এই উপজেলায় হওয়ার পর থেকে দিনদিন বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যাবৃদ্ধি পাওয়ার পাশাপাশি পুষ্টিগতমান ও বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট’২৬) সকাল ১১টার দিকে উপজেলার ডাবোর ও রসুলপুর ইউনিয়নে এ কার্যক্রম বিষয়ে সরেজমিনে ঘুরে দেখতে গিয়ে কথা হয় রসুলপুর ইউনিয়নের পশ্চিম সাদীপুর গ্রামে অবস্থিত পশ্চিম সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র নাথ রায়ের সাথে কথা হলে তিনি জানান, এই কর্মসূচীটি আরো পূর্ব থেকে চাল হওয়ার দরকার ছিল। কর্মসূচীটি চাল হওয়ায় অনেক হারে শিক্ষার্থীর সংখ্যাবৃদ্ধি পেয়েছে বিদ্যালয়গুলোতে। এদিকে কয়েকজন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা জানান, সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্র উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এই কার্যক্রম চালু করার জন্য এবং তারা সরকারের এ ধরনের মহতী উদ্যোগ যেন আগামী দিনগুলোতে আরো সম্প্রসারিত হয় সেই দিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান। অপরদিকে ইকো স্যোশাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র উপজেলা কো-অর্ডিনেটর উত্তম কুমার রায় জানান, এই কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত। তবে খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের বা কোনো রকম দুর্নীতি ও অনিয়ম কেউ যেন করতে না পারে সেই বিষয়টির দিকে সার্বক্ষণিক নজরবা মনিটরিং করে আসছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন