দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের ভবাই নগর ডাঙ্গাপাড়ায় অবস্থিত ক্বাসিমুল উলুম দারুল কুরআন নূরানী একাডেমি মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান, পরিচালক, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম, বাংলাদেশ—দিনাজপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফজলুল করীম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান কহিনুর,শশরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন মিরুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজনে: ক্বাসিমুল উলুম দারুল কুরআন নূরানী একাডেমি মাদ্রাসা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন