নারীদের দক্ষতা বৃদ্ধি, স্বাবলম্বী করা এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে চাইনিজ রান্না বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার দুপুরে কেকটাউনের পরিচালক জয়তুন নাহার জ্যোতির আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় ৪০ জন নারী অংশ নেন।
ঢাকা থেকে আগত জনপ্রিয় শেফ জাহিদুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের বিভিন্ন ধরনের চাইনিজ খাবার তৈরির কৌশল শেখানো হয়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, রান্নার বিভিন্ন ধাপ হাতে-কলমে ও প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেন প্রশিক্ষক। রান্নায় প্রয়োজনীয় উপকরণ নির্বাচন, সঠিকভাবে প্রস্তুত করা, খাবারের স্বাদ ও মান বজায় রাখাসহ পরিবেশনের বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে নতুন নতুন রান্না শেখার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এসব দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে খাবার তৈরি ও বিক্রির মাধ্যমে আয় করার সুযোগও তৈরি হতে পারে।
প্রশিক্ষক শেফ জাহিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে রান্না শুধু ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা এ কাজকে আয় ও আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারেন। তাই নারীদের স্বাবলম্বী করতে এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন প্রয়োজন।
এসময় চিলি চিকেন অনিয়ন, মিক্স ফ্রাইড রাইস, ফিস কারী, মাটন সিজলিং, থাই চিকেন ফ্রাই, রেড চিলি চিকেন, চাইনিজ চাওমিন, চিকেন ভেজিটেবল রান্নার কৌশল শেখানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন