দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্লাসের উদ্বোধন করেন মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এখন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু'র সভাপতিত্বে
বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের সরকারি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, আনারুল ইসলাম, আহসান হাবীব, ইয়ার হোসেন, মোঃ মেহরাব আলী,
আব্দুল্লাহ আল মামুন ও ড. জুলাইখা গুলশান আরা।
উদ্বোধনী ক্লাস শেষে আদর্শ মহাবিদ্যালয়ের চাকরি হতে অবসর গ্রহণ করায় ৪ কর্মচারীকে সম্মাননা ক্রেষ্ট, উপহারসামগ্রি প্রদান করা হয় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অবসরগ্রহণকারি ৪ জন কর্মচারি হলেন-মোঃ ইসমাইল হোসেন, গোলাম মাওলা, রওশন আরা ও মোঃ আজগর আলী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন