দিনাজপুরের
বীরগঞ্জ উপজেলা, দিনাজপুরে নব যোগদানকৃত সহকারী শিক্ষকগণের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে নবীন সহকর্মীদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোছা. শাহজিদা হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মেনহাজুল ইসলাম, জনাব মোস্তারিরা, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তাকিমা খানমসহ শিক্ষা পরিবারের সম্মানিত ব্যক্তিবর্গ।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. মেনহাজুল ইসলাম নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন—
“শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি মহান দায়িত্ব। সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও ভালোবাসার মাধ্যমে আপনারা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন। আপনারাই আগামী দিনের প্রাথমিক শিক্ষার শক্তি।”
সমিতির আহ্বায়ক জনাব মো. আসাদুজ্জামান বাবু বলেন—
“আজ থেকে আপনারা আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য। সুখে-দুঃখে, বিপদে-আপদে আমরা সবাই একসঙ্গে থাকব। ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনই আমাদের শক্তি।”
সদস্য সচিব জনাব মো. আবুল কাশেম নবীনদের স্বাগত জানিয়ে বলেন—
“কর্মজীবনের শুরু থেকেই দায়িত্বশীলতা, পেশাগত শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। আপনাদের হাত ধরেই প্রাথমিক শিক্ষা আরও সমৃদ্ধ হবে।”
নবীন-প্রবীণের ভালোবাসা ও সৌহার্দ্যে গড়ে উঠুক আরও শক্তিশালী প্রাথমিক শিক্ষা পরিবার। 🤝❤️
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারি জনাব মাসেদুল ইসলাম মাসুদ বলেন—
“নবীন সহকর্মীদের আগমন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারকে আরও সমৃদ্ধ করেছে। নতুন কর্মস্থলে আন্তরিকতা, সহমর্মিতা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করে শিক্ষার্থীদের জন্য নিজেদের নিবেদিত করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম—এই সমন্বয়েই এগিয়ে যাবে আমাদের প্রাথমিক শিক্ষা।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন