দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের আয়োজনে বীরগঞ্জ শিক্ষক সমিতি মিলনায়তনে গতকাল শুক্রবার ১৩ নভেম্বর বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন-২০২৬ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, বীরগঞ্জ দিনাজপুর, জনাব মোঃ আবুল কালাম আজাদ।
সিনিয়র শিক্ষক (শরীর র্চ্চা),চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ দিনাজপুর, মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ও সভাপতি,বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন,দিনাজপুর জেলা শাখা, মোঃ আকতারুল ইসলাম রাঙ্গা, সিনিয়র শিক্ষক ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন,দিনাজপুর জেলা শাখা, মোঃ শাহাদৎ হোসেন, প্রধান শিক্ষক,বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়,চিরিরবন্দর দিনাজপুর, মোঃ মোরশেদ আলম ।
আলোচনা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী বীরগঞ্জ উপজেলা কমিটি গঠন-২০২৬ গঠন করা হয়। সকল বিপিএড ধারী শিক্ষকগণ নির্বাহী সদস্য ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন