দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১২টায় উপজেলার কাটলা মেধা বিকাশ স্কুল মাঠে বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসার্ন্সের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল "আইন নয়,সচেতনতাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে"। এতে পক্ষ দল হারিয়ে বিজয়ী হয় বিপক্ষ দল।
আজিজার রহমানের সভাপতিত্ব বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাটলা মেধা বিকাশ স্কুলের অধ্যক্ষ মাহাবুর রহমান,এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার ডেনিস বৈদ্য, প্রোগ্রামার হাসান আলী, মাদক বিরোধী কমিটির নেতা মইনুল ইসলাম, বিচারক হিসেবে ছিলেন ইমরুল কায়েস প্রিন্স।
মাদকের থাবা থেকে নিজে বাঁচুন ও নিজের সন্তানকে বাঁচান, মাদক ব্যবসা গ্রহণ করবো না পুলিশের গুলিতে মরবো না এসব স্লোগান দেন শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে দুই গ্রুপক পক্ষে ও বিপক্ষদের হাতে পুরস্কার তুলে দেন হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন