দিনাজপুরের বীরগঞ্জে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
স্থানীয় বিদ্যানুরাগী মোঃ জহিরুল ইসলামের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী এবং ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়ে। একই সঙ্গে শিক্ষকদের সম্মাননা প্রদান তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থী ও শিক্ষকরা ক্রেস্ট পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন