দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় বীরগঞ্জ সাইন্স একাডেমির উদ্যোগে শালবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সাইন্স একাডেমি বীরগঞ্জের পরিচালক ধনেশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড লিবারেল কলেজের অধ্যক্ষ আলামীন প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানেরও গৌরব। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদের অনুপ্রাণিত করবে।
পরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন