দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কলেজের আয়োজনে এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি মো. আমিরুল বাহার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছনা বানু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে কলেজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন