রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তুর স্থাপন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর পীরগাছা সড়কের মন্দিরা এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, লায়ন্স ক্লাবের গভর্ণর মহসিন ইমাম চৌধুরী।
লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের প্রেসিডেন্ট রফিক উল্লাহ বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী গভর্ণর শঙ্কর কুমার রায় মনা, কেবিনেট সেক্রেটারী লায়ন এনায়েত উল্লাহ শফিক, রিজিয়ন চেয়ারপার্সন সামসুল আলম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, লায়ন নাজমুল আলম নাজু।
লায়ন্স ক্লাবের গভর্ণর মহসিন ইমাম চৌধুরী বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। এ স্কুলটি যারা পরিচালনা করবেন তারা যেন শিক্ষার মান বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও সবাইকে নিয়ে একটি চমৎকার শিক্ষার পরিবেশ গড়ে তোলেন। তাহলেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি বিশ^াস করি এই প্রতিষ্ঠান থেকে যেসব শিক্ষার্থীরা লেখাপড়া করে বের হবে, তারা দেশ গড়ার কাছে সম্পৃক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহ্বায়ক ও লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের প্রেসিডেন্ট আলমগীর কবির, সেক্রেটারী সাইফুল ইসলাম আজাদসহ অন্যরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন